চীনের সাইবার অপরাধে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন অনলাইনে গুপ্তচরবৃত্তি একটি অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন ট্রেজারি সেক্রেটারি জ্যাক লিউ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনকে সাইবার নিরাপত্তাবিষয়ক ক্ষেত্রে সবসময় চাপের মধ্যে রাখবে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, লিউ তার সাইবার অপরাধসংক্রান্ত উদ্বেগের ব্যাপারে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংকে জানিয়েছেন।
চীনের সাইবার অপরাধীদের বিভিন্ন সম্পদ চুরি এবং বাণিজ্যসংক্রান্ত গোপন তথ্য সংগ্রহকে লিউ আলাদাভাবে দেখছেন। সম্প্রতি এসব বিষয়ে লিউ তার মতামত জানিয়েছেন। দুটি দেশের মধ্যে এখন হ্যাকিং একটি অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে এডওয়ার্ড শোডেন সম্প্রতি সাইবার সার্ভিলিয়েন্সসংক্রান্ত তথ্য ছড়িয়ে দেওয়ার পর চীন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলেছে বলে জানিয়েছে রয়টার্স।
