রোবোকাপের পিচে রোবট ফুটবলার
রোবোকাপের আয়োজকরা আশা করছেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বকাপ ফুটবল বিজয়ী হতে সক্ষম হবে রোবট ফুটবলাররা।
২০৫০ সালের বিশ্বকাপ বিজয়ীদের প্রতিদ্ব›দ্বী হতে পারে রোবট, এমনটিই আশা করছে রোবোকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে নেদারল্যান্ডসের পিচে প্রায় এক হাজারের বেশি রোবট তাদের খেলার প্রদর্শনী করছে।
বেকহামের মতো বল ঘুরিয়ে মারতে এই যন্ত্রগুলো সক্ষম হতে পারে, অল্পগতির বার্সেলোনার আক্রমণটিও তারা করতে পারবে। এমনকি পেশাদার খেলোয়াড়দের মতো পায়ের কসরতও করতে পারবে তারা। নিজের মধ্যে ও প্রতিদ্বন্দঈ দলের খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের জন্য যন্ত্রগুলোর সঙ্গে একটি ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়েছে।
রোবোকাপের আয়োজকরা আশা করছে, ২০৫০ সালের মধ্যে এই তারকা অ্যান্ড্রয়েডগুলো বিশ্বকাপ ফুটবল বিজয়ী হতে সক্ষম হবে। তবে হ্যাঁ, সে জন্য তাদের যথেষ্ট প্রশিক্ষণের প্রয়োজন হবে।
