রানি মেরির ত্রিমাত্রিক ইমেজ
স্কটিশ ইতিহাসের অন্যতম বিভ্রান্তিকর ব্যক্তিত্ব রানি মেরির জীবনের বিভিন্ন মুহ‚র্ত কম্পিউটারের ত্রিমাত্রিক ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
কম্পিউটারে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে স্কটল্যান্ডের রানি মেরির জীবনের বিভিন্ন মুহ‚র্ত। ডান্ডি ইউনিভার্সিটি এই ইমেজগুলো বানিয়েছে। স্কাই নিউজ জানিয়েছে, এই ইমেজগুলোর মাধ্যমে মেরির জীবনের বিভিন্ন দিক তুলে আনা হয়েছে স্কটল্যান্ডের জাতীয় জাদুঘরে।
স্কটিশ ইতিহাসে মহারানি মেরি ছিলেন অন্যতম ‘বিভ্রান্তিকর’ ব্যক্তিত্ব। প্রথম এলিজাবেথের প্রতিদ্ব›দ্বী ছিলেন তিনি।
মেরি ১৫৬১ থেকে ১৫৬৭ সাল পর্যন্ত স্কটল্যান্ড শাসন করেন। কিন্তু ওই সময়ে তরুণী রানির উল্লেখযোগ্য কোনো প্রতিকৃতি বানানো না হলেও কম্পিউটার ইমেজ এই অপূর্ণতা পুরণ করার চেষ্টা করেছে।
তরুণ রানির জীবনকাহিনিও ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এমনকি তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোরও আভাস পাওয়া যায় এর মাধ্যমে।
