২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিডি প্রিন্টেড হাঁসের পা

বাটারকাপ নামের একটি হাঁসের জন্য বিজ্ঞানীরা ডিজাইন করেছেন কৃত্রিম পায়ের, যা তৈরি হয়েছে থ্রিডি প্রিন্টারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 09:09 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

বাটারকাপ নামের একটি হাঁস থ্রিডি প্রিন্টারের কল্যাণে কৃত্রিম পা পেল। বামপায়ে সমস্যা রয়েছে হাঁসটির। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বাটারকাপের নতুন পা ডিজাইন করা হয়েছে তার বোন মিনির পায়ের আদলে।

বাটারকাপের বর্তমান আবাসস্থল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত ‘ফিদার্ড এঞ্জেলস ওয়াটারফাউল স্যাঙ্কচুয়ারিতে’। অভয়াশ্রমটির মালিক মাইক গ্যারি হাঁসটির জন্য নতুন পা ডিজাইন করেন। ডিজাইন শেষে গ্যারি থ্রিডি প্রিন্টিং কোম্পানি নোভাকপিতে ডিজাইন পাঠান। কিছুদিন পর প্রতিষ্ঠানটি তা প্রিন্ট করে বাটারকাপকে দান করে।

বাটারকাপের জন্য পায়ের ছাঁচটি তৈরি করা হয়েছে মূলত বিভিন্ন সিলিকন পা বাটারকাপের উপর পরীক্ষা করে দেখার জন্য।