থ্রিডি প্রিন্টিং আসছে উইন্ডোজে
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট নজর দিচ্ছে থ্রিডি প্রিন্টিংয়ে। উইন্ডোজ ৮.১ সংস্করণে থ্রিডি প্রিন্টিং সাপোর্ট যুক্ত করবে প্রতিষ্ঠানটি।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট নজর দিচ্ছে থ্রিডি প্রিন্টিংয়ে। সংবাদ সংস্থা সিএনএন একটি প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ সংস্করণে থ্রিডি প্রিন্টিং সাপোর্ট যুক্ত করবে।
মাইক্রোসফটের এই সাপোর্টের ফলে উইন্ডোজ পিসিতেও থ্রিডি প্রিন্টার যুক্ত করা যাবে। থ্রিডি প্রিন্টিংয়ের জন্য উইন্ডোজ ৮.১ অপারেটিং প্ল্যাটফর্মে প্লাগ এন্ড প্লে সাপোর্ট থাকবে।
কোনো থ্রিডি প্রিন্টার প্রতিষ্ঠান এখন পর্যন্ত উইন্ডোজ ৮.১ এ প্লাগ এন্ড প্লে সাপোর্ট যুক্ত করেনি। তবে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেমে সংস্করণ ছাড়ার পরে মাইক্রোসফট আশা করছে থ্রিডি প্রিন্টার নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই সুবিধা প্রদান করবে।
বিশ্বের অধিকাংশ পিসি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। মাইক্রোসফটের এ ঘোষণার ফলে সহজে থ্রিডি প্রিন্টিংয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে। থ্রিডি প্রিন্টার নির্মাতা প্রতিষ্ঠান মেকারবট তাদের রেপ্লিকেটর টু থ্রিডি প্রিন্টারে মাইক্রোসফটের সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেমে নিজেদের যুক্ত করতে পারবে।
