ইনটেল অগ্রাধিকারে মোবাইল ও টিভি চিপ
ইনটেল কর্পোরেশনের নতুন প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিক স্মার্টফোন, ট্যাবলেট এবং পরিধানযোগ্য ডিভাইসে ব্যবহারউপযোগী চিপ নির্মাণে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
নতুন সিইও যোগ দেওয়ার সঙ্গে পরিবর্তন আসছে চিপ জায়ান্ট ইনটেলের অগ্রাধিকার বিষয়ে। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইনটেল কর্পোরেশনের নতুন প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিক স্মার্টফোন, ট্যাবলেট এবং পরিধানযোগ্য ডিভাইসে ব্যবহারউপযোগী চিপ নির্মাণে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
মোবাইল ডিভাইসের পাশাপাশি ইনটেল টেলিভিশন চিপ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। কম্পিউটারের পাশাপাশি টেলিভিশনের জন্যও শীর্ষ চিপ নির্মাতা হিসেবে ইনটেলের নাম প্রতিষ্ঠার পরিকল্পনা জানিয়েছেন ব্রায়ান ক্রাজানিক।
পিসিশিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা হিসেবে ইনটেলের প্রভাব যথেষ্ট থাকলেও স্মার্টফোন এবং ট্যাবলেট পিসিতে চিপ নির্মাণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কিছুটা ধীরগতি রয়েছে। পরবর্তী কয়েক বছর পরিধানযোগ্য কম্পিউটিং ডিভাইস প্রাধান্য পাবে বলে মনে করছেন ক্রাজানিক।
বর্তমান সময়ের চাহিদার প্রেক্ষিতে ইনটেল এ বছরের শেষের দিকে ইন্টারনেট টেলিভিশন সাভির্স চালু করার আশা করছে।
