২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের উপযোগী তিন গ্রহ

পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রকে আবর্তনকারী তিনটি গ্রহ প্রাণী বসবাসের উপযোগী হতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 11:17 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

বিজ্ঞানীরা পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রকে আবর্তনকারী তিনটি গ্রহ আবিষ্কার করেছেন যেগুলো প্রাণী বসবাসের উপযোগী। তারা জানিয়েছেন, গ্রহ তিনটিতে প্রাণের খোঁজ পাওয়া যেতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২২ আলোকবর্ষ দূরে অবস্থিত নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে ‘গ্লিস ৬৬৭সি’।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্লিস ৬৬৭সিকে কেন্দ্র করে প্রায় ছয় থেকে সাতটি গ্রহ ঘুরছে। এর মধ্যে তিনটি গ্রহের তাপমাত্রা এমন যে, সেখানে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। গ্লিস ৬৬৭সি মূলত কাছাকাছি তিনটি নক্ষত্রের একটি। এ কারণে গ্রহগুলোর আকাশে দিনে তিনটি সূর্য দেখা যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

প্রাণীর বসবাস উপযোগী তিনটি গ্রহ আকারে পৃথিবীর চেয়ে বড় এবং নেপচুনের চেয়ে ছোট বলে জানান বিজ্ঞানীরা। গ্রহ তিনটির ধরন দেখে তাতে প্রাণের খোঁজ পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।