২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসোসিও সম্মাননা পাচ্ছেন মোস্তাফা জব্বার

অ্যাসোসিওর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ডের’ জন্য নির্বাচিত হলেন মোস্তাফা জব্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ওএসপি বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 09:48 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) বিশেষ সম্মাননা পাচ্ছেন মোস্তাফা জব্বার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি জানিয়েছে, ২৬-২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিও সামিট ২০১৩’-এ আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

বাংলাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্য-প্রযুক্তিশিল্পে বিশেষ অবদানের জন্য অ্যাসোসিও তাকে এ সম্মানে ভ‚ষিত করছে।

মোস্তাফা জব্বার তথ্যপ্রযুক্তি শিক্ষার পাশাপাশি শিক্ষায় তথ্যপ্রযুক্তি প্রয়োগের জন্য কাজ করছেন। কম্পিউটারে বাংলা লিখন পদ্ধতি ও কিবোর্ড ‘বিজয়’-এর উদ্ভাবক তিনি। তিনি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি।

অ্যাসোসিওর সম্মাননা প্রাপ্তিতে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটি, সদস্যবৃন্দ ও সমিতির সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী তাকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্মাননার জন্য তিনি অ্যাসোসিওর সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ ও তথ্য-প্রযুক্তিশিল্পে নিবেদিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

১৯৮৪ সালে অ্যাসোসিও প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ ১৯৯৫ সাল থেকে এই সংগঠনটির সদস্য।