‘গ্ল্যামার রেড’ রংয়ে এইচটিসি ওয়ান
স্মার্টফোনজগতে দৃষ্টিনন্দন উপস্থাপনার দিকে নজর দিচ্ছে এইচটিসি। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, এইচটিসি তাদের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন এইচটিসি ওয়ান-এর লাল রংয়ের সংস্করণ আনার ঘোষণা দিয়েছে।
লাল এইচটিসি ওয়ান এবং ‘রেগুলার’ সংস্করণের মাঝে স্পেসিফিকেশনের দিকে দিয়ে তেমন কোনো পার্থক্য নেই; কেবল রং ছাড়া। তবে শোকেসে ভিন্নতা দিয়ে ‘গ্ল্যামার রেড’ এইচটিসি ওয়ানে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।
লাল রংয়ের এইচটিসি ওয়ান যুক্তরাজ্যে পাওয়া যাবে জুলাইয়ের মাঝামাঝি থেকে।
