২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক রেসিং-কারের গতির রেকর্ড

বৈদ্যুতিক রেসিং-কারের নতুন রেকর্ড হল ঘণ্টায় ২০৪.২ মাইল। নতুন এ রেকর্ড হলে ড্রেয়সন রেসিং টেকনোলজির ঝুলিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:08 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ড্রেয়সন রেসিং টেকনোলজি সম্প্রতি বৈদ্যুতিক রেসিং গাড়ির গতির নতুন বিশ্বরেকর্ড গড়তে সক্ষম হয়েছে। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রেয়সন রেসিং টেকনোলজির ‘ললা বি১২ ৬৯/ইভি’ মডেলের গাড়িটি সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০৪.২ মাইল (৩২৮.৬ কিলোমিটার) স্পর্শ করতে সক্ষম হয়েছে।

এর আগের গতির রেকর্ডটি ছিল ১৯৭৪ সালের ব্যাটারি বক্স জেনারেল ইলেকট্রিকের, ঘণ্টায় যার সর্বোচ্চ গতি ছিল ১৭৫ মাইল।

গত সপ্তাহে নিসান অবমুক্ত করেছে জিওড আরসি মডেলের বৈদ্যুতিক গাড়ি, যা ইলেকট্রিক এবং পেট্রোল ইঞ্জিনে সুইচ করতে পারে।

পরবর্তী বছরে প্রতিষ্ঠানটি ‘লি ম্যানস ২৪’ রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রযুক্তিতে আরও পরিবর্তন আনবে বলে জানিয়েছে।