২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালক ছাড়াই পার্ক হবে গাড়ি

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো চালক ছাড়াই গাড়ি পার্কিংয়ের প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ভলভো নতুন এক প্রযুক্তিতে গাড়ি নির্মাণ করতে যাচ্ছে, যা চালক ছাড়াই নির্দিষ্ট স্থানে নিজে নিজেই নিরাপদে পার্ক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে গাড়িচালক সার্ভিসটি চালু রাখলেই চালক ছাড়া গাড়িটি নির্দিষ্ট স্থানে পার্ক হবে। এই গাড়িতে পার্কিং স্থান খুঁজতে এবং ন্যাভিগেটর সেন্সর ব্যবহার করা হয়।

নির্দিষ্ট পার্কিং এলাকায় এ ধরনের সুবিধা কার্যকর করার ক্ষেত্রে এই প্রযুক্তিটি ডিজাইন করা হয়েছে।

গাড়ির মালিকরা অবশ্য এখনই এই প্রযুক্তির দেখা পাচ্ছেন না। কারণ হিসেবে ভলভোর সিনিয়র নিরাপত্তা পরামর্শক থমাস ব্রোবার্গ ভলভো ব্লগে বলেছেন, “প্রযুক্তিটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে।”

তিনি জানান, ভলভো এক্সসি৯০ নামে গাড়িটি অবমুক্ত করা হবে ২০১৪ সালের শেষের দিকে।