২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং আনল পরিবর্তনযোগ্য লেন্সের অ্যান্ড্রয়েড ক্যামেরা

ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং আনছে গ্যালাক্সি এনএক্স মডেলের অ্যান্ড্রয়েডচালিত ক্যামেরার। প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি অ্যান্ড্রয়েডচালিত বিশ্বের প্রথম মিররলেস ইন্টারচেঞ্জেবল লেন্সের ক্যামেরাটির ঘোষণা দিয়েছে স্যামসাং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

স্যামসাংয়ের গ্যালাক্সি এনএক্স-এ রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ফটোগ্রাফিক ফিচার, ২০.৩ মেগাপিক্সেল এপিএস-সি ফরমেট সেন্সর, একটি হাইব্রিড অটোফোকাস সিস্টেম, থ্রিজি/ফোরজি এলটিই এবং ওয়াই-ফাই টেকনোলজি। এতে আরও থাকছে ১.৬ গিগাহার্টজ পেগা-কিউ কোয়াড-কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং একটি মাইক্রোএসডি স্লটে ৬৪ গিগাবাইট পর্যন্ত সাপোর্টযোগ্য স্টোরেজ।

গ্যালাক্সি এনএক্স দেখতে অন্যান্য এসএলআর মিররলেস ক্যামেরার মতো। এতে রয়েছে ৪.৮ ইঞ্চি এইচডি এলসিডি স্ক্রিন, অপারেটিং প্ল্যাটফর্ম হিসেবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন এবং টাচস্ক্রিন সুবিধা। এতে ওয়্যারলেস প্রযুক্তি থাকায় ওয়াই-ফাই অথবা থ্রিজি/ফোরজি এলটিই সংযোগের মাধ্যমে ছবি তাৎক্ষণিকভাবে শেয়ার করা যাবে। এটি অন্যান্য অ্যান্ড্রয়েডচালিত ক্যামেরা অপেক্ষা ভালো ফটোগ্রাফিক সুবিধা প্রদান করে বলে জানিয়েছে গিজম্যাগ।