এল ক্লাউডভিত্তিক ফটোশপ সিসি
গ্রাফিক্স দুনিয়ায় অ্যাডোবি ফটোশপ আধিপত্য বজায় রেখে চলেছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী আরও কিছু নতুন ফিচার নিয়ে অ্যাডবি ফটোশপ সিসি এসেছে বিশ্বের সেরা ইমেজ এডিটর হিসেবে।
ইমেজ এডিটিং সফটওয়্যারে ফটোশপ সিসি একটি নতুন সংস্করণ। এতে স্মার্ট কিছু টুলস নিয়ে দক্ষতার যথেষ্ট উন্নয়ন ঘটানো হয়েছে। এই সংস্করণে আরও একটি বিষয় নজরে এসেছে তা হচ্ছে, ক্রিয়েটিভ ক্লাউড ফিচার সংযুক্ত করা। এতে লগ ইন করার পর ৭০০ ফন্ট ইমপোর্ট করা যাবে। এ ছাড়াও অ্যাডবি ফটোশপ সিসির নতুন কিছু ফিচার রয়েছে।
স্মার্ট শার্পেন
স্মার্ট শার্পেন ফটোশপে একটি বহুল ব্যবহৃত ফিল্টার ফিচার। ফটোশপ সিসিতে এই ফিচারের দক্ষতা আরও বাড়ানো হয়েছে। নতুন স্মার্ট শার্পেন ফিল্টারে ব্যাকগ্রাউন্ড ফোকাসকে আরও নিখুঁত করা যায়।
ইমেজ রিসাইজ করা
একটি ছবি বড় করতে গেলে সাধারণত ছবির মান ঠিক থাকে না। সেক্ষেত্রে ফটোশপ সিসির এই ফিচারের মাধ্যমে ছবির মান অক্ষুন্ন রেখে ছবি রিসাইজ করা যায় ।
ক্যামেরা শেক রিপ্রোডাকশন
ক্যামেরা শেক রিপ্রোডাকশন একটি ফিল্টার ফিচার। এই ফিচারের মাধ্যমে ছবির বিভিন্ন অংশের অস্পষ্টতাকে দূর করে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায়।
ক্যামেরা রো
ফটোশপ সিসিতে একটি ফিল্টার ফিচার ক্যামেরা রো। এই ফিচারে কিছু টুলসের উন্নয়ন ঘটানো হয়েছে
