২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম বৈদ্যুতিক গাড়ি বানাল নিসান

নিশান অবমুক্ত করেছে জিওড আরসি মডেলের বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক গাড়িটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 12:23 PM

Updated : 26 Jul 2022, 03:02 PM

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক গাড়ি তৈরির দাবি করেছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ‘লিম্যানস রেস’ শুরুর আগে নিশান দেখাল নতুন জিওড আরসি মডেলের বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক গাড়ি। প্রতিষ্ঠানটিকে পরবর্তী বছরে ২৪ ঘণ্টার ইলেকট্রিক গাড়ির রেসে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জিওড আরসি নামটির পূর্ণ রূপ হল-- জিরো এমিশনস অন-ডিমান্ড রেসিং কার।

নিসান জিওড আরসি গাড়িটিতে থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মডেলটিতে নিসান লিফ গাড়ির মতোই প্রযুক্তি থাকছে। তবে আগামী বছরের রেসে অংশ নেওয়ার আগে তারা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক মোটর এবং পেট্রোল ইঞ্জিন নিয়ে গবেষণা করবে।

নিসানের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ডি পামার উল্লেখ বলেন, “এই বৈদ্যুতিক গাড়ি চালানোর সময় চালক চাহিদা অনুসারে বৈদ্যুতিক এবং পেট্রোল শক্তির যে কোনো একটি বেছে নিতে পারবেন।”

ভবিষ্যতের রাস্তায় এ ধরনের গাড়ির প্রাধান্য দেখা যাবে বলে তিনি মনে করেন।