২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারমূল্যনির্ভর হচ্ছে অ্যাপল সিইওর বেতন-বোনাস

শেয়ার বাজারে অ্যাপল স্টক-এর মূল্যের সঙ্গে ওঠানামা করবে সিইও টিম কুকের অর্থ প্রাপ্তির হিসাব। গত শুক্রবার আয়োজিত পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 12:43 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

সিইও টিম কুক বেতন-বোনাস বাবদ কী পরিমাণ অর্থ পাবেন সে নিয়মটি বদলে ফেলছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ার বাজারে অ্যাপল স্টকের মূল্যের সঙ্গে ওঠানামা করবে সিইও টিম কুকের অর্থ প্রাপ্তির হিসাব। গত শুক্রবার আয়োজিত পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলছে, নতুন নিয়ম টিম কুকের চলতি ও ভবিষ্যত শেয়ার মালিকানার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আগের নিয়ম অনুসারে অ্যাপল প্রধান নির্বাহীর শেয়ারের মালিকানা ছাড়াও নির্দিষ্ট মাসিক বেতনের অংশ ছিল। এ জন্য পূর্বে বোনাসের নিয়ম ছিল সময় নির্ভর, এর অর্থ দাঁড়ায় যদি টিম কুক প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তবে তিনি পূর্ণ অর্থ পেতেন। বর্তমান নিয়ম অনুসারে অ্যাপলের অবস্থান শেয়ার মার্কটের ‘এসঅ্যান্ডপি ৫০০’ সূচকের শীর্ষ এক তৃতীয়াংশে থাকে তবে টিম কুক পূর্ণ বেতন-বোনাস পাবেন, যদি মাঝামাঝিতে থাকে তবে এক চতুর্থাংশ কাটা যাবে। আর যদি নিচে তৃতীয়তে আসে তবে অর্থপ্রাপ্তি অর্ধেক কাটা যাবে।

গত বছর সেপ্টেম্বর মাসে অ্যাপলের শেয়ারমূল্য প্রায় ৭০০ ডলার থাকলেও বর্তমানে তা কমে ৪১৩ ডলারে নেমে এসেছে।