সৌদিতে যে কোনো সময় নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ
কিছুদিন আগে সৌদি আরবে ইন্টারনেট মেসেঞ্জার ভাইবার নিষিদ্ধ হওয়ার পরে ধারণা করা হয়েছিল, এ ধরনের আরও অ্যাপ্লিকেশন সে দেশে নিষিদ্ধ করা হবে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলের খবরে প্রকাশ, জনপ্রিয় ইন্টারনেট মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ করা হতে পারে।
সে দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংস্থা আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপকে নিষিদ্ধ করার জন্য বিবেচনা করছে। সম্ভবত ৯ জুলাই রমজান শুরুর আগেই তা হতে পারে-- বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।
এর আগে সৌদি সরকার ভাইবার, স্কাইপ এবং হোয়াটসঅ্যাপকে স্থানীয় সার্ভার ব্যবহারের অনুরোধ করেছিল যাতে তাদের সহজে নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের শর্তপূরণ করতে না পারায় ইতিমধ্যে ভাইবার সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে।
