২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্সফোর্ড শব্দভাণ্ডারে ‘টুইট’

রেওয়াজ ভেঙে অক্সফোর্ড ডিকশনারির শব্দভাণ্ডারে যোগ হল ‘টুইট’ শব্দটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 02:14 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ব্যবহৃত শব্দ ‘টুইট’ এখন আভিধানিক শব্দ। অক্সফোর্ড ডিকশনারিতে এখন থেকে টুইট শব্দের অর্থ খুঁজে পাওয়া যাবে। সম্প্রতি সংবাদমাধ্যম এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সফোর্ড ডিকশনারির জুন ২০১৩ সংস্করণে আরও বেশ কয়েকটি শব্দের সঙ্গে টুইট শব্দটিও জায়গা করে নিয়েছে।

অক্সফোর্ড অভিধানের প্রধান সম্পাদক জন সিম্পসন অভিধানের নিজ¯^ সাইটে বিষয়টি নিশ্চিত করেন। জন সিম্পসন অক্সফোর্ড অভিধান সাইটে জানান, নতুন এ শব্দটি যুক্ত করতে তাদের একটি নিয়ম ভাঙতে হয়েছে। অক্সফোর্ড ডিকশনারির নিয়ম অনুযায়ী কোনো শব্দ উৎপত্তির দশ বছর পরেও ব্যবহার অব্যাহত থাকলে তা ডিকশনারিতে যোগ করার বিষয়টি বিবেচনা করা হয়।

তবে টুইটারের টুইট শব্দটিই মাইক্রোব্লগিং সাইটটির প্রথম আভিধানিক শব্দ নয়। এর আগে ২০১১ সালের অক্সফোর্ড সংস্করণে জায়গা করে নিয়েছিল ‘রিটুইট’ শব্দটি। এ ছাড়াও ওয়েবস্টার ডিকশনারি ২০১১ সালেই টুইট শব্দটি তাদের অভিধানে যুক্ত করেছিল।

মজার ব্যাপার হল, টুইটারে অক্সফোর্ড ডিকশনারির অফিশিয়াল অ্যাকাউন্ট থাকলেও, টুইট শব্দটি তারা যে যোগ করতে যাচ্ছে, এ বিষয়ে কোনো অগ্রীম টুইট দেয়নি!