২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাসপারস্কি পাওয়া যাবে টেকনোবিডিতে

অনলাইনে ক্যাসপারস্কি সিকিউরিটি সফটওয়্যার বিপণনে বাংলাদেশ ও ভুটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস্ এবং টেকনোবিডি ওয়েব সলিউশন্স (প্রা.) লি.-এর মধ্যে মঙ্গলবার চুক্তি স্বাক্ষরিত হল। সংবাদ বিজ্ঞপ্তিতে অফিসএক্সট্র্যাক্টস্ জানিয়েছে, ই-কমার্স পোর্টাল টেকনোবিডি ডটকমের মাধ্যমে ক্যাসপারস্কি সিকিউরিটি সফটওয়্যার বিক্রি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 03:17 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

অফিসএক্সট্র্যাক্টস্-এর ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন এর নির্বাহী পরিচালক বি. এন. অধিকারী এবং টেকনোবিডির ব্যবস্থাপনা পরিচালক শাহ্ ইমরুল কায়েস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন অফিসএক্সট্র্যাক্টস্-এর সিনিয়র ম্যানেজার হারুন-অর-রশিদ ও সেলিম সারওয়ার এবং ম্যানেজার এহতেশামুল হক এবং টেকনোবিডি ওয়েব সলিউশন্স (প্রা.) লি.-এর সহকারী ব্যবস্থাপক মুমিন হক ও বিপণন কর্মকর্তা মো. মতিউর রহমান।

চুক্তি অনুসারে টেকনোবিডি তাদের ই-কমার্স পোর্টাল টেকনোবিডি ডটকমের মাধ্যমে অনলাইনে আর্থিক লেনদেন এবং ক্যাসপারস্কি সিকিউরিটি সফ্টওয়্যার ইলেক্ট্রনিক ডেলিভারি করবে। তাছাড়া ক্রেতাদের কাছ থেকে অনলাইনে অর্ডার গ্রহণ করে হোম ডেলিভারিও করবে টেকনোবিডি।