২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যালওয়্যারের বিরুদ্ধে মাইক্রোসফট-এফবিআই

ব্যাংকিং ম্যালওয়্যার বিশেষত ট্রোজানগুলোকে পরাস্ত করতে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই একত্রে জোট বেঁধেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক নিউজ ডেইলির খবরে প্রকাশ, মাইক্রোসফট সাইবার অপরাধদমন যোদ্ধার ভূমিকা নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 08:56 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

৫ জুন মাইক্রোসফট্ এবং এফবিআই সাইবার অপরাধ দমনের লক্ষ্যে একটি যৌথ কার্যক্রম শুরু করেছে। যার নাম ‘অপারেশন বি৫৪’, যা সফলভাবে ১০০০ সিটাডেল এবং ১৪০০ বটনেট শনাক্ত ও নিয়ন্ত্রণ করেছে।

সিটাডেল একটি ব্যাংকিং ম্যালওয়্যার ট্রোজান, যার লক্ষ্য আর্থিক প্রতিষ্ঠানসমূহ। এর আক্রমণ তালিকায় ছিল সিটিগ্রুপ, জেপিমর্গান, সি হ্যাশ এবং ব্যাংক অফ আমেরিকা। রয়টার্স-এর তথ্য অনুযায়ী, আমেরিকায় আর্থিক প্রতিষ্ঠানে সিটাডেলের আক্রমণে এ পর্যন্ত গ্রাহকদের অ্যাকাউন্ট হতে ৫০ কোটি ডলারের বেশি খোয়া গিয়েছে।