২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাক ওএস এক্স-এ যেসব সংস্কার দরকার

টেক জায়ান্ট অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেম (ওএস) এক্স-এর বেশকিছু সেবা সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন টেকবোদ্ধারা। সংশোধনের তালিকায় রয়েছে আইটিউনস, মেইল, এয়ার ড্রপ, আইফটো, অ্যাপ আনইনস্টলার ইত্যাদি। সম্প্রতি এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, টেকবোদ্ধারা আশা করছেন অ্যাপল ত্রুটিগুলো সংশোধন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 06:08 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

টেকবোদ্ধারা বলছেন, ওএস এক্স অনেক সময় মেইল সেবা ঠিকমতো ব্যবহারকারীকে দিতে পারে না। অনেক সময় মেইল লোডও হয় না। তাই তারা পরামর্শ দিয়েছেন, মেইল সেবাটিকে আরও উন্নত করার এবং যারা প্রতিদিন অন্তত দশটি মেইল পান, তাদের ইনবক্সটিকে ‘ক্লাসিক ভিউ’ দিতে।

আইটিউনস সম্পর্কে তাদের মতামত হচ্ছে, এক সময় সেবাটি যথেষ্ট জনপ্রিয় থাকলেও এখন এর অ্যাপটির কারণে তা কমে আসছে। অ্যাপটিকে আরও উন্নত করে তোলার পরামর্শ দিয়েছেন তারা। আইফটো ছবি আপলোডে সময় বেশি নেয় বলে অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের। তাই এটিকেও একটি উন্নত এবং সংশোধিত রূপে দেখতে চাচ্ছেন টেকবোদ্ধারা।

এ ছাড়াও এয়ারড্রপ, সেভ অ্যাস, অ্যাপ আনইনস্টলার, কনটাক্টস, স্পেস, আইক্লাউড ইত্যাদি সেবাতেও রয়েছে বেশ কিছু ছোটখাট ত্রুটি, যার কারণে ব্যবহারকারীরা বিরক্তি বোধ করেন। এ ত্রুটিগুলোকেও আমলে নিয়ে অ্যাপলকে ম্যাক ওএস এক্স আপডেট করার পরামর্শ দিয়েছেন ব্যবহারকারীরা।