২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি নজরদারি থেকে বাঁচাবে অ্যাপ

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার হাত থেকে ব্যবহারকারীর ফোনসংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করা সম্ভব বলে দাবি করেছেন বিভিন্ন অ্যাপ্লিকেশন নির্মাতা। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বেশকিছু অ্যাপ নির্মাতা দাবি করেছেন, সরকারের কঠোর নজরদারি এড়িয়েও তাদের অ্যাপের সাহায্যে যোগাযোগ করা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 02:32 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

গোপনীয়তা রক্ষাকারী অ্যাপের তালিকায় রয়েছে সাইলেন্ট সার্কল ও উইকার-এর মতো অ্যাপ। অ্যাপগুলোর নির্মাতারা জানিয়েছেন, অ্যাপগুলোর ‘মিলিটারি-গ্রেড এনক্রিপশন’ ক্ষমতা রয়েছে এবং থ্রিজি, ফোরজি বা ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে অ্যাপগুলো দিয়ে ফোন, টেক্সট মেসেজ ও ভিডিও ফাইল নিরাপদে স্থানান্তর করা সম্ভব।

আইফোন এবং স্মার্টফোনের জন্য এ রকম কিছু অ্যাপ রয়েছে। অ্যাপগুলো নিজস্ব পরিচয় লুকাতে ব্যবহারকারীকে সাহায্য করবে। এ ছাড়াও অ্যাপগুলোর মাধ্যমে ফোনের কথোপকথনের বিষয়বস্তুও পরিবর্তন করা যাবে।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সরকার ভ্যারাইজন ফোন কোম্পানিকে বাধ্য করেছে প্রতিষ্ঠানটির বিপুল সংখ্যক কল লগ তাদের হাতে তুলে দিতে। এ ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার অন্যান্য ওয়্যারলেস সেবাদানকারী  প্রতিষ্ঠানের রেকর্ডও তাদের হাতে তুলে দেওয়ার জন্য আদেশ দিয়েছে।