২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাব্য সাইবার হুমকির তালিকা চেয়েছিলেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্ভাব্য সাইবার আক্রমণকারী দেশ ও অপরাধীর তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওবামার দেওয়া ওই গোপন নির্দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের আক্রমণাত্মক সাইবার ক্ষমতার বিষয়টি পরিষ্কার বোঝা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 09:32 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

ম্যাশএবল আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে সব গোপনীয় কাগজপত্র শুক্রবার ব্রিটিশ দৈনিক ‘দি গার্ডিয়ান’ প্রকাশ করে। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ওবামা এ নির্দেশ গত বছরের অক্টোবরে দিয়েছিলেন। নির্দেশ সংক্রান্ত কাগজপত্রের কিছু অংশ এ বছরের জানুয়ারিতে প্রকাশিত হলেও এবারই প্রথম এ নির্দেশ সংক্রান্ত কাগজপত্রের সম্পূর্ণ অংশ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।

গার্ডিয়ান সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র সরকারে নির্দেশ অনুযায়ী ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক, প্রতিরক্ষা সহকারী এবং সিআইএ পরিচালক যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সাইবার হুমকির বিরুদ্ধে ‘অফেনসিভ সাইবার ইফেক্টস অপারেশনস’ (ওসিইও)-এর গোপন  পরিকল্পনা হাতে নিয়েছিলেন।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এর মুখপাত্র কেইটলিন হেডেন এক বিবৃতিতে বলেন, “নির্দেশটি শুধু সাইবার নিরাপত্তার উন্নতির লক্ষ্যেই দেওয়া হয়েছিল।”