গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার গুগল ও ফেইসবুকের
সম্প্রতি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটিজ এজেন্সি (এনএসএ) কর্তৃক মাইক্রোসফট, ইয়াহু, এওএল, স্কাইপ, ফেইসবুক, টুইটার, ইউটিউব, অ্যাপল, গুগলসহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানের সার্ভারে সরাসরি প্রবেশ করে তথ্য সংগ্রহ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এসব প্রতিষ্ঠান তথ্য সরবরাহের কাজে এনএসএকে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট ও সিএনএন-এর খবরে প্রকাশ, গুগল ও ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেইজ ও মার্ক জাকারবার্গ দাবি করেছেন, এনএসএর গুপ্তচর প্রোগ্রামের সঙ্গে প্রতিষ্ঠান দুটি কোনোভাবে জড়িত নয়। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
