‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-র নতুন প্রযুক্তি
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’ শুরু হচ্ছে ৪ জুন তাইওয়ানের তাইপেতে। প্রদর্শনী চলবে ৮ জুন পর্যন্ত। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডোর খবরে প্রকাশ, এতে পরবর্তী প্রজন্মের হাইব্রিড ট্যাবলেট এবং ল্যাপটপসহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে। এছাড়াও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যেমন এসার, আসুস, এমএসআই, গিগাবাইট, থার্মালটেক, অ্যানটেক, এনভিডিয়ার মতো অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের নতুন নতুন প্রযুক্তির সমাবেশ থাকছে। এতে ১৭শ’ প্রতিষ্ঠান তাদের নতুন প্রযুক্তির প্রদর্শন করবে এবং এতে দর্শনার্থীর সংখ্যা হবে আনুমানিক এক লাখ ৩০ হাজার। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধিদলও প্রদর্শনীর বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
