২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক টাইমলাইন থেকে আত্মজীবনী

ফেইসবুক টাইমলাইন থেকে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ছাপানো বইয়ে রূপান্তর করা যাবে লাইকবুক নামে একটি প্রতিষ্ঠানের সাহায্যে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল-এর খবরে বলা হয়েছে, এখন সহজেই ফেইসবুক টাইমলাইন থেকে আপনার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বা মুহূর্ত যেমন জন্মদিন, বিয়ে, ভ্রমণ এবং আরও স্মরণীয় মুহূর্তকে ছাপানো বই হিসেবে তৈরি করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 10:50 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

ফেইসবুক ব্যবহারকারীর জন্য এটি একটি নতুন সেবা এবং এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ফেইসবুক ক্লাউড স্পেস হতে জীবনের স্মরণীয় ঘটনাকে একটি স্থায়ী রূপদান করতে সক্ষম হবেন।

ফেইসবুক ব্যবহারকারীরা ফেইসবুক টাইমলাইন থেকে বিষয়বস্তুসমূহ লাইকবুক অপশনের মাধ্যমে বইয়ে রূপান্তর করতে পারবেন। ব্যবহারকারীর বিভিন্ন সময়ের স্ট্যাটাস আপডেট, ফটো এবং বন্ধুদের কাছ থেকে পাওয়া বিভিন্ন মন্তব্য এই বইয়ে অন্তর্ভুক্ত করা যাবে। বইয়ে একটি বছরের নির্ধারিত তারিখ হতে বিষয়বস্তু তুলে ধরা যাবে

বইয়ের কন্টেন্ট নির্ভর করছে ব্যবহারকারীর আর্কাইভে কী পরিমাণ বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকবে তার উপর। একটি ছাপানো লাইকবুকের খরচ দাঁড়াতে পারে ১২ ডলার থেকে ১৩৭ ডলার পর্যন্ত এবং এর পৃষ্ঠা সংখ্যা দাঁড়াতে পারে ২৫ থেকে ৫০০ পৃষ্ঠা পর্যন্ত।