২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীবিদ্বেষী কনটেন্ট বিতর্কে ফেইসবুকের সাড়া

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 04:41 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

একাধিক নারী অধিকারবিষয়ক সংগঠনের প্রতিবাদের মুখে বিতর্কিত, নারীবিদ্বেষী, নেতিবাচক পোস্ট ও বিজ্ঞাপন যাচাই-বাছাইয়ের বর্তমান প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনার কথা বলেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিজ্ঞাপনদাতা এবং মিডিয়ার চাপের মুখে নারীবিদ্বেষী ও নেতিবাচক পোস্টগুলো চিহ্নিত করার বর্তমান প্রক্রিয়াটি কার্যকর নয়, তা স্বীকার করে নিয়েছে ফেইসবুক। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)