এবার বিক্রয় ডটকমে কার হাট
বাংলাদেশের অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম সম্প্রতি ঢাকায় পুরনো গাড়ি বিক্রির উদ্যোগ নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্রয় ডটকম জানিয়েছে, পুরনো গাড়ির মেলা আয়োজক কার হাটের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
বিক্রয় ডটকম-এর বিপনন বিভাগের প্রধান বাবাক টিগনাভার্ড এবং কার হাটের সিইও শামীম আহসান সুমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় প্রতি শুক্রবার আয়োজিত মেলার পর সব গাড়ি বিক্রির বিজ্ঞাপন শনিবার ছবিসহ পোস্ট করা হবে বিক্রয় ডটকমের ওয়েবসাইটে।
এর ফলে বিক্রয় ডটকমের ব্যবহারকারীরা কার হাটের সব গাড়ি অনলাইনেই যাচাইবাছাই করতে পারবেন।
