২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্ট্রেলিয়ার গোয়েন্দা পরিকল্পনা চীনা হ্যাকারদের দখলে’

সাইবার হামলা চালিয়ে অস্ট্রেলিয়ার নির্মাণাধীন গোয়েন্দা সদরদপ্তরের নকশাসহ নানা গোপন তথ্য চুরি করেছে চীনের হ্যাকাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 12:47 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

সোমবার অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশন জানায়, গোয়েন্দা সদরদপ্তরের তথ্য ছাড়াও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের তথ্যও হ্যাকড হয়েছে, যেখানে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের কার্যা লয় রয়েছে।

চীনের এই হ্যাকাররা অস্ট্রেলিয়াভিত্তিক বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের তথ্যও চুরি করে।

৬০০ মিলিয়ন ডলার ব্যয়ে রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ার গোয়েন্দা সদরদপ্তরের নির্মাণ কাজ গত বছর শেষ হওয়ার কথা ছিল। ওই কার্যািলয়ের সার্ভার লোকেশন, যোগাযোগ প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় পরিকল্পনা হ্যাকড হয়েছে বলে এবিসির প্রতিবেদনে বলা হয়।

গোপনীয় এসব তথ্য ফাঁস হওয়াকে দেশের নিরাপত্তার জন্য ‘সাংঘাতিক’ হুমকি বলে অভিহিত করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছে দেশটির প্রভাবশালী গ্রিন পার্টি।

হ্যাকিং নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার বলেন, এ খবরে চীনের সঙ্গে তাদের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে।

আর সাইবার হামলার মধ্য দিয়ে তথ্য চুরির অভিযোগ নাকচ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।

মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই মঙ্গলবার বিকালে সাংবাদিকদের বলেন, “সাইবার নিরাপত্তায় সরোচ্চ মনোযোগ দেয় চীন এবং হ্যাকারদের যে কোনো আক্রমণের খবর দৃঢ়তার সঙ্গে নাকচ করা হচ্ছে।”