দিনে ২০ কোটি গুগল ট্রান্সলেট ব্যবহারকারী
প্রতিদিন ২০ কোটি ব্যবহারকারীদের জন্য গুগল ট্রান্সলেট শত কোটি বার অনুবাদ সেবা দিচ্ছে। সার্চ জায়ান্ট গুগলের আই/ও সম্মেলনের শেষ দিনে এ তথ্য জানানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, অনলাইনে ইংরেজি ভাষার অনুবাদ বেশি জনপ্রিয় হলেও বর্তমানে ৭১টি ভাষায় এই সেবা পাওয়া যাচ্ছে।(বিস্তারিত পড়তে ক্লিক করুন)
