২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 06:22 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রে উদ্যোক্তাদের সংগঠন দি ইন্দাস এন্টারপ্রাইজের (টাই) ব্যবস্থাপনায় মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির টাই গ্লোবাল সদর দফতরে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট ২০১৩। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, সামিটে ‘টেকনিক্যাল পার্টনারশিপ ফর গ্রোথ’ এবং ‘টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ- ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক দুটি পৃথক অধিবেশন হয়। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)