২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল গ্লাস থেকেই ইউটিউবে ভিডিও

সার্চ জায়ান্ট গুগলের প্রযুক্তিপণ্য ‘গুগল গ্লাস’ পরা অবস্থায় এর বিল্ট ইন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন ব্যবহারকারী। এছাড়াও বেশকিছু প্রযুক্তির সন্নিবেশ করা হয়েছে গ্লাসটিতে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, লস এঞ্জেলসভিত্তিক প্রতিষ্ঠান ‘ফুলস্ক্রিন’ গ্লাসটির মাধ্যমে ধারণকৃত ভিডিও সরাসরি ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে আপলোড করার অ্যাপ্লিকেশন বানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 02:57 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

‘বিম’ নামে অ্যাপটি নির্মাতা প্রতিষ্ঠান ‘ফুলস্ক্রিন’ দাবি করেছে, তারাই প্রথম গুগল গ্লাসের জন্য এরকম অ্যাপ্লিকেশনের নির্মাতা। গুগল গ্লাসে বিম অ্যাপটি ব্যবহার করে ধারণ করা ভিডিও সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড করা যাবে।

অ্যাপটির নির্মাতারা জানিয়েছেন, অ্যাপটির মাধ্যমে গুগল গ্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ সাইট টুইটারেও শেয়ার করতে পারবেন ব্যবহারকারী।