২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের ‘এক্স ফোন’

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 03:41 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

মটোরোলা মোবিলিটির ব্যানারে এবার নিজস্ব ডিজাইনে স্মার্টফোন বানাচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট বিজিআর ডটকমের প্রতিবেদন অনুযায়ী গুগলের বানানো স্মার্টফোনটি প্রাথমিক অবস্থায় চিহ্নিত করা হচ্ছে ‘এক্স ফোন’ নামে। বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়ে গুগলের ‘এক্স ফোন’-এর ছবি। এ মাসের শেষের দিকেই গুগল স্মার্টফোনটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও জানিয়েছে বিজিআর। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)