সর্ববৃহৎ কম্পিউটারের বাজার এখন চীন
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা আইএইচএস-এর প্রতিবেদন অনুসারে ২০১২ সালে সবচেয়ে বেশি পার্সোনাল কম্পিউটার আমদানি করেছে চীন। এর ফলে চীন পরিণত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ কম্পিউটার বাজারে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে বিশ্বের সর্ববৃহৎ কম্পিউটার বাজার হিসেবে ধরা হত যুক্তরাষ্ট্রকে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
