‘কি লাইম পাই’ নয় আসছে জেলি বিন ৪.৩
মোবাইল ডিভাইসের জন্য গুগলের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের পরবর্তী ভার্সন ‘কি লাইম পাই’-এর বদলে বর্তমানে প্রচলিত জেলি বিনের আপডেটেড ভার্সন নিয়েই আপাতত খুশি থাকতে হচ্ছে অ্যানড্রয়েড ভক্তদের। মোবাইল প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএমএরিনা জানিয়েছে, অ্যানড্রয়েডের নতুন ভার্সন ‘কি লাইম পাই’ বাজারে আসছে না এখনই; এর বদলে আসবে জেলি বিনের আপডেট অ্যানড্রয়েড ৪.৩। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
