নতুন ট্যাবলেটের খবর নিশ্চিত করল মাইক্রোসফট
আইপ্যাড মিনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট ১০ ইঞ্চির চেয়ে ছোট ট্যাবলেট বানাচ্ছে, এমন গুজব শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সেই গুজবের সত্যতা নিশ্চিত করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, ছোট স্ক্রিনের নতুন ট্যাবলেট নিয়ে কাজ করার খবর নিশ্চিত করেছেন মাইক্রোসফটের প্রধান অর্থ কর্মকর্তা পিটার ক্লেইন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
