সর্বোচ্চ রেজুলিউশনের ই-রিডার আনল কোবো
মার্কিন অনলাইন পণ্য বিক্রেতা অ্যামাজনের কিন্ডল ফায়ার আর বার্নস অ্যান্ড নোবলের নুক ই-রিডারের ভিড়ে কানাডিয়ান প্রতিষ্ঠান ‘কোবো’র নামটা শোনা যায় কমই। ই-রিডারের বাজারের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে কোবো এবার এনেছে নতুন ‘অরা এইচডি’ ই-রিডার। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ১৪৪০ বাই ১০৮০ পিক্সেল রেজুলিউশনের অরা এইচডি ই-রিডারটি হচ্ছে বর্তমান বাজারে সর্বোচ্চ রেজুলিউশনের ই-রিডার।(বিস্তারিত পড়তে ক্লিক করুন)
