২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোকিয়ার ফোনে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা!

৪১ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন বানাচ্ছে ফিনিশ মোবাইল ফোন নির্মাতা নোকিয়া,  অন্তত গোপন সূত্রের বরাত দিয়ে এমন গুজবের কথাই জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট। কেবল ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা নয়, কোয়াড-কোর প্রসেসরও থাকবে স্মার্টফোনটিতে, জানিয়েছে ‘মাই নোকিয়া’ নামে একটি ব্লগ।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 02:36 AM

Updated : 26 Jul 2022, 03:01 PM

গুজবটি সত্যি হলে, নতুন স্মার্টফোনে থাকবে ৮০৮ পিওরভিউ সিমবিয়ান স্মার্টফোনের দানবাকৃতির লেন্স। স্মার্টফোনটিকে আপাতত ‘ইওএস (ঊড়ং)’ নামে চিহ্নিত করা হচ্ছে।

নোকিয়ার তৈরি সম্ভাব্য ওই স্মার্টফোনের ফিচারগুলো নিয়ে আরো গুজব রটেছে। ১২৮০ বাই ৭৬৮ পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে এবং ২০০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকবে, এমনটাও জানিয়েছে সিনেট।