ডার্ক ম্যাটারের ইঙ্গিত মিলল মার্কিন গবেষণাগারে
বিজ্ঞানীদের কাছে এতদিন যা অধরা ছিল, সেই ডার্ক ম্যাটারের উপস্থিতির ইঙ্গিত এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভূগর্ভস্থ গবেষণাগার থেকে। পদার্থবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের এক চতুর্থাংশ জুড়ে রয়েছে ডার্ক ম্যাটার, যা ‘দেখার’ সৌভাগ্য এতদিন হয়নি বিজ্ঞানীদের। অবশেষে মার্কিন গবেষণাগারে সেই রহস্যময় ডার্ক ম্যাটারের উপস্থিতির ইঙ্গিত মিলেছে, এমনটাই জানানো হয়েছে বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
