উইন্ডোজ সিকিউরিটি আপডেটে বিপত্তি
টেক জায়ান্ট মাইক্রোসফটের ইস্যু করা নতুন সিকিউরিটি আপডেট নিয়ে বিপাকে পড়েছেন উইন্ডোজ সেভেন, উইন্ডোজ সার্ভার ২০০৮ এবং উইন্ডোজ ভিসতা ব্যবহারকারীরা। সিকিউরিটি আপডেটটি ইনস্টল করার পর ক্র্যাশ করেছে অনেক ব্যবহারকারীর উইন্ডোজ সেভেন কম্পিউটার। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট টেকনিউজ ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, বারবার ‘রিবুট’ করার পরও ওই সমস্যার সমাধান না হওয়ায় ব্যবহারকারীদের সিকিউরিটি আপডেটটি ‘আনইনস্টল’ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
