২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থের বিনিময়ে মেসেজ পাঠানো শুরু হচ্ছে ফেইসবুকে

সোশ্যাল নেটওয়ার্ক ফেইসবুকে আপনি যদি কোনো খ্যাতনামা ব্যক্তিত্ব বা বন্ধু তালিকার বাইরের কাউকে বার্তা পাঠাতে চান, তাহলে ফেইসবুক হয়তো আপনাকে সাহায্য করতে পারবে। সিএনএন জানিয়েছে, এই সুবিধা পাওয়া যাবে অর্থৈর বিনিময়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

কাউকে বার্তা পাঠাতে ঠিক কতো টাকা গুনতে হবে, এ নিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে, যুক্তরাজ্যের মিডিয়া জানিয়েছে, এক থেকে ১৫ মার্কিন ডলার গুনতে হবে ব্যবহারকারীকে। টাকার পরিমাণ নির্ভর করছে কাকে বার্তা পাঠানো হচ্ছে তার ওপর। আপাতত যুক্তরাষ্ট্র ছাড়া শুধু যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইসরায়েল-এর ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

তবে খ্যাতনামা ব্যক্তিদের ইনবক্স ভর্তি হয়ে যাবে, ভেবে চিন্তিত হবার কিছু নেই। ফেইসবুক এমনভাবে প্রোগ্রাম করেছে, যাতে কেউ সপ্তাহে একটির বেশি এমন বার্তা না পান। তবে এর পরও ব্যবহারকারীরা বিনামূল্যে বন্ধু তালিকার বাইরের কাউকে বার্তা পাঠাতে পারবেন। তবে সেটা অন্য একটি ফোল্ডারে জমা হবে, যা সাধারণত কেউ খেয়াল করে না।