ধর্ষণ-প্রতিরোধী অন্তর্বাস!
সেন্সর এবং ইলেকট্রিক সার্কিট বোর্ড যুক্ত এই অন্তর্বাসের সেন্সরে এমন পরিস্থিতি ধরা পড়লে, আক্রমণকারীকে প্রায় ৩,৮০০ কিলোভোল্ট বৈদ্যুতিক শক দিতে সক্ষম। প্রয়োজনে এটি প্রায় ৮২ বার শক দিতে সক্ষম। কিন্তু ভেতরের অংশে বিদ্যুৎ প্রতিরোধী পলিমার থাকার কারণে, পরিধানকারীর আহত হবার আশঙ্কা থাকে না। এমনকি আক্রমণের শিকার হলে, স্বয়ংক্রিয়ভাবেই এটি পরিবার বা নিকটস্থ পুলিশ স্টেশনে এসএমএস করবে। সেই সঙ্গে গ্লোবাল পজিশনিং সিস্টেম সংযুক্ত থাকায় ঘটনার অবস্থানও জানিয়ে দেবে এটি।
সোসাইটি হানেসিং ইকুইপমেন্ট নামে এই প্রকল্প সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ইনিশিয়েটিভ ফর সাস্টেনেবোল টেকনোলজিস অ্যান্ড ইন্সটিটিউশন থেকে ‘গান্ধিয়ান ইয়ং টেকনোলজি ইনভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
