২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোকেইন আসক্তি দূর করতে লেজার!

বিজ্ঞানীরা লেজার রশ্মি প্রয়োগ করে মস্তিষ্ক থেকে কোকেইন আসক্তি দূর করতে সক্ষম হয়েছেন। প্রযুক্তি খবর ভিত্তিক ওয়েবসাইট গিজম্যাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ (এনআইএইচ), আর্নেস্ট গ্যালো ক্লিনিক এবং স্যান ফ্রান্সিসকো  রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা সম্মিলিতভাবে এই গবেষণায় অংশগ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:51 PM

Updated : 13 Oct 2022, 02:49 PM

ইঁদুরের মস্তিষ্কের ওপর এই গবেষণা করা হয়। প্রথমে এদের মস্তিষ্কে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ‘রোডপসিন’ নামে আলো সংবেদনশীল প্রোটিন ঢুকানো হয়। মস্তিষ্কের এই প্রিফ্রন্ট্রাল কর্টেক্স অংশটিই আকষ্মিক ঝোঁক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মাদকে আসক্তদের এই নিয়ন্ত্রণ ক্ষমতাটি থাকে না। এরপর ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে মস্তিষ্কের ওই অংশের নিউরনগুলোতে লেজার রশ্মি প্রয়োগ করা হয়। এতে তাৎক্ষণিকভাবে কোকেইন আসক্ত ইঁদুরগুলোর কোকেইনের প্রতি ঝোঁক চলে যায়।

বিজ্ঞানীরা সরাসরি মানুষের মাথায় এই লেজার রশ্মি প্রয়োগের কথা না বললেও, তারা বর্তমানে প্রচলিত ‘ট্রান্সক্র্যানিইয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন’ (টিএমএস) পদ্ধতির ক্ষেত্রেও একই প্রভাব তৈরি করা যাবে বলে তারা আশাবাদী। টিএমএস পদ্ধতিতে তালুর ভেতর দিয়ে মস্তিষ্কে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়।