২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৩ সালে উইন্ডোজকে ছাড়িয়ে যাবে অ্যাপল

২০১৩ সালেই প্রথমবারের মতো বিক্রির দিক থেকে উইন্ডোজ ডিভাইসকে ছাড়িয়ে যাবে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক সাইট বিজিআরডটকম জানিয়েছে, প্রথমবারের মতো অ্যাপল উইন্ডোজকে ছাড়িয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনার।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো বহনযোগ্য ডিভাইসগুলোই ভবিষ্যতে ডেস্কটপ আর ল্যাপটপ কম্পিউটারের জায়গা দখল করে নেবে -টেক বোদ্ধারা এমন ভবিষ্যদ্বানী করেছিলেন অনেক আগেই। গার্টনারের দেয়া তথ্য অনুযায়ী, উইন্ডোজকে অ্যাপলের টপকে যাবার পেছনে বড় কৃতিত্ব থাকবে আইফোন এবং আইপ্যাডের মতো ডিভাইসগুলোর।

২০১৩ সালে আইফোন, আইপ্যাডের পাশাপাশি ম্যাক কম্পিউটার এবং অ্যাপলের তৈরি অন্যান্য কম্পিউটারের বিক্রির একটি আনুমানিক হিসেবও বিবেচনায় এনেছে গার্টনার। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোর আনুমানিক বিক্রির হিসেব বিবেচনায় এনেছে প্রতিষ্ঠানটি। আর সব মিলিয়ে ২০১৩ সালেই অ্যাপল ডিভাইসের বিক্রি উইন্ডোজ ডিভাইসকে ছাড়িয়ে যাবে, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য ২০১২ সালে বিশ্বব্যাপী ১৭.৫ কোটি উইন্ডোজ ডিভাইস বিক্রি হয়েছিলো। একই সময়ে অ্যাপল ডিভাইস বিক্রি হয়েছিলো ১৫.৯ কোটি। ২০১৫ সালের মধ্যে ট্যাবলেট কম্পিউটারের বিক্রি ডেস্কটপ কম্পিউটারের বিক্রিকে ছাড়িয়ে যাবে, এমন ভবিষ্যদ্বাণীও করেছে গার্টনার।