২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রোবট

বিজ্ঞানীরা এমন কিছু রোবট তৈরি করেছেন, যেগুলো ‘রক-সিজর্স-পেপার’ নামের খেলায় মানুষের প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রযুক্তি খবরভিত্তিক ওয়েবসাইট অরেঞ্জ নিউজ জানিয়েছে, এবছর ‍যুক্তরাজ্যের এডিনবরা ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে এক ঘণ্টাব্যাপী ওয়ার্কশপে তারা এই খেলায় অংশগ্রহণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:51 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ইউনিভার্সিটি অফ এডিনবরার বিজ্ঞানীরা দুই ফিট উচ্চতার এই রোবটগুলো তৈরি করেছেন। রোবটগুলো তাদের কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিদ্বন্দ্বির খেলা পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী খেলে জেতার চেষ্টা করবে। ‘এক্সবক্স৩৬০’ ভিডিও গেইমিং মেশিনের জন্য তৈরি ‘মাইক্রোসফট কাইনেক্ট’ কনসোলের মোশন সেন্সিং ডিভাইসের সাহায্যে রোবটগুলো মানুষের পদক্ষেপ পর্যবেক্ষণ করবে।

উৎসবে রোবটের অংশগ্রহণের পর্যবেক্ষক ড. রাম র‍্যামামরদি বলেন, শুধু উৎসবে দর্শকদের আনন্দ দেয়াই মূল কারণ নয়। তারা ভবিষ্যতে এমন রোবট তৈরি করতে চান, যা মানুষকে সবধরনের কাজে সাহায্য করতে পারবে।