২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্ক ম্যাপিংয়ের প্রস্তাব ওবামার

মানুষের মস্তিষ্কের ম্যাপ তৈরি করার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা ১০ কোটি মার্কিন ডলার বাজেটের একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছেন । বিবিসি জানিয়েছে, মস্তিষ্ক কিভাবে কাজ করে, তা আরও সূক্ষ্মভাবে অনুসন্ধান করা হবে এ প্রকল্পে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 08:23 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

অ্যালঝেইমার্স ও মৃগীর মতো মস্তিষ্ক রোগ নির্ণয়েও এ প্রকল্পে পাওয়া ফলাফল কাজে লাগবে বলে আশা করা যাচ্ছে। ‘ব্রেইন রিসার্চ থ্রু অ্যাডভান্সিং ইনভেটিভ নিউরোটেকনোলজিস’ (ব্রেইন) নামে এই প্রকল্পের কাজ শুরু হবে ২০১৪ সাল থেকে। এতে অংশগ্রহণ করবেন ন্যাশনাল ইন্সটিটিউটস অফ হেলথ (এনআইএইচ), দি ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি (ডারপা) এবং দি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ)-এর বিজ্ঞানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। এদের মধ্যে অ্যালেন ইন্সটিটিউট অফ ব্রেইন সায়েন্স এই প্রকল্পে ছয় কোটি মার্কিন ডলার এবং সাল্ক ইন্সটিটিউট অফ বায়োলজিক্যাল স্টাডিস দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলার অর্থ দিতে রাজি হয়েছে। সুপার কম্পিউটার ব্যবহার করা হবে এ গবেষণায়।

কিভাবে মস্তিষ্কের কোটি কোটি কোষ কাজ করে এবং একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, সেটাই অনুসন্ধান করা হবে এই গবেষণায়। এছাড়া মস্তিষ্ক কিভাবে তথ্য সংগ্রহ করে, কিভাবে এর সঙ্গে মানুষের আচার-আচরণ জড়িত, তাও গবেষণা করা হবে।