২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানের মোবাইল ফোন নজরদারির অ্যাপ ‘আলফাব্লু’

একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই অভিভাবকরা নিয়ন্ত্রণ করতে পারবেন সন্তানের মোবাইল ফোনের ব্যবহার। অরেঞ্জ নিউজ জানিয়েছে, আলফাব্লু নামের ওই ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে সন্তানের ইন্টারনেট ব্যবহার। স্কুলে থাকার সময় এবং সন্ধ্যায় বা রাতে ফেইসবুক বা টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে এর মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আজিজি ফাওমি খান, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:50 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

অবশ্য শিশুরা চাইলে ক্যালকুলেটরের মতো বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপস ব্যবহার করতে পারবে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ফেইসবুকে প্রবেশ করার চেষ্টা করলে সফটওয়্যারটি একটি কোড নাম্বার চাইবে। কোড নাম্বারটি শুধু অভিভাবকরা সংরক্ষণ করবেন। শিশুরা চাইলেও এই অ্যাপ ডিলিট করতে পারবে না। কেননা এটি সরাসরি ‘আলফাব্লু’ ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। অভিভাবকরা নিজেদের অ্যাকাউন্টে লগইন করে শিশুদের ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি চোখ রাখতে পারবেন তাদের মোবাইল ফোনের বিলের ওপর।

বর্তমানে অ্যান্ড্রয়েড এবং ব্ল্যাকবেরি ফোনগুলোতে এই সেবা পাওয়া যাচ্ছে। এজন্য প্রতি মাসে ২.৯৯ মার্কিন ডলার চার্জ করা হবে।

অ্যাপ্লিকেশনটির নির্মাতা ৪৩ বছর বয়সি গ্র্যামি মেনডে জানান, মূলত বাচ্চাদের স্কুলের প্রতি মনোযোগী করতে তিনি এই অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। কেমব্রিজের ডিউক এবং প্রিন্স হ্যারির প্রাক্তন শিক্ষক মেনডে নিজের ছেলের অভিজ্ঞতা থেকে এই উদ্যোগ হাতে নিয়েছিলেন বলে জানান।

গত বছর লন্ডনে আলফাব্লু ‘ব্রিটিশ ইনভেনশন অফ দি ইয়ার অ্যাওয়ার্ড ফর ২০১২-১৩’ জেতার পর মেনডে ওয়েবসাইটটি আবার নতুন করে সাজান। বুধবার, গ্যাজেট শো লাইভ ট্রেড ডে উপলক্ষে তিনি এই ওয়েবসাইটের নতুন ভার্সন প্রকাশ করেন।