২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরেই উইন্ডোজ ৮ ট্যাবলেট আনতে পারে এইচটিসি

এইচটিসির সর্বশেষ ট্যাবলেট কম্পিউটার বাজারে এসেছিলো ২০১১ সালের সেপ্টেম্বর মাসে। তবে প্রযুক্তি বিষয়ক সাইট বিজিআর জানিয়েছে, আবারও অ্যাপলের বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি। এ বছরেই বাজারে আসতে পারে এইচটিসির তৈরি প্রথম উইন্ডোজ ৮ ট্যাবলেট।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 03:25 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

গবেষণা প্রতিষ্ঠান ফোকাসতাইওয়ানের বরাত দিয়ে বিজিআর জানিয়েছে, এ বছরের শেষের দিকে বাজারে আসবে এইচটিসির প্রথম উইন্ডোজ ৮ ট্যাবলেট। ট্যাবলেটটিতে থাকবে ১০.১ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ডিসপ্লে।

সর্বশেষ ২০১১ সালে দু’টি ট্যাবলেট কম্পিউটার বাজারে ছেড়েছিলো এইচটিসি। ওই বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে এসেছিলো ৭ ইঞ্চি স্ক্রিনের এইচটিসি ফ্লেয়ার এবং সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিলো ১০.১ ইঞ্চির জেটস্ট্রিম। দু’টো ট্যাবলেটই চলতো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এরপর প্রায় দেড় বছরে নতুন কোন ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়েনি এইচটিসি।