অতিরিক্ত আইমেসেজে আইফোন ক্র্যাশ!
ম্যাক কম্পিউটার, আইফোন এবং আইপ্যাডের জন্য অ্যাপলের টেক্সট মেসজ সার্ভিস ‘আইমেসেজ’ ব্যবহার করেই ম্যাক ও আইওএস ডিভাইস ক্র্যাশ করানোর অভিনব পন্থার খোঁজ বের করেছে সাইবার অপরাধীরা। আইওএস হ্যাক হবার ঘটনা আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন কোনো খবর নয়। প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, মাত্রাতিরিক্ত আইমেসেজের কারণে সাধের ডিভাইসটি ক্র্যাশ হবার আশংকা নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আইফোন ব্যবহারকারীদের।
লাগাতার স্প্যাম এবং অর্থহীন বা বিরক্তিকর মেসেজ পাঠিয়ে আইমেসেজ সেবার গ্রাহককে ব্যতিব্যস্ত করে তুলতে পারবে হ্যাকাররা সহজেই। ইনকামিং মেসেজের ক্ষেত্রে আইমেসেজেরও রয়েছে সহ্যক্ষমতা। লাগাতার মেসেজ আসলে নিজে থেকেই লক হয়ে যেতে পারে আইফোনটি। এমনকি রিস্টার্ট করলেও সমাধান হবে না ওই সমস্যার, বরং বাড়বে।
ফোন বন্ধ থাকা অবস্থায় জমা হওয়া মেসেজগুলোর নোটিফিকেশন একসঙ্গে আসা শুরু হবে। লাগাতার ইনকামিং মেসেজের ফলে একরকম অসম্ভব হয়ে পড়বে স্মার্টফোনটির ব্যবহার। এর ফলে স্মার্টফোনটি শুধু লক হয়ে যাওয়া নয়, ক্র্যাশ করতে পারে অপারেটিং সিস্টেম।
