‘ফ্রি এক্সবক্স পয়েন্ট’ নিয়ে মাইক্রোসফটের সতর্কবার্তা
‘ফ্রি এক্সবক্স পয়েন্ট’ নিয়ে এক্সবক্স গেইমারদের সতর্ক করে দিয়েছে গেইমিং কনসোলটির নির্মাতা মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ফ্রি এক্সবক্স পয়েন্ট নিয়ে ফেইসবুকে ছড়িয়ে পড়া গুজবকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের পক্ষ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্য করে লেখা এক ফেইসবুক পোস্টে বলা হয়েছে, ‘ওই প্রতারণায় সাড়া দেবেন না কেও। মাইক্রোসফটের জন্মদিন উপলক্ষে বিলানো হবে না কোনো ফ্রি এক্সবক্স পয়েন্ট। সবাই মাইক্রোসফটের জন্মদিন এমনিতেই পালন করবেন -এমনটাই আশা করছি আমরা।
মাইক্রোসফটের জন্মদিন নিয়ে প্রতারণার চেষ্টা এই প্রথম নয়। ২০১২ সালেও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিলো প্রায় একই রকমের একটি গুজব। সেসময় জন্মদিনে শুভেচ্ছা জানালেই ৬ হাজার মাইক্রোসফট পয়েন্ট পাওয়া যাবে, শোনা যাচ্ছিল এমনটাই।
