২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ‘রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কম্পিউটার ক্লাবের আয়োজনে সোমবার থেকে শুরু হচ্ছে রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ গেইমিং প্রতিযোগিতা। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ডেল ক্যাফেতে সাত শতাধিক গেইমারের অংশগ্রহণে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ বিষয়ক সম্পাদক প্রোফেসর মো. দেলওয়ার হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 02:15 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

প্রতিযোগিতায় এককভাবে এনএফএস মোস্ট ওয়ান্টেড ও ফিফা এবং দলীয়ভাবে কল অব ডিউটি ৪, কাউন্টার স্ট্রাইক সোর্স ও ডটা গেমে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সাত শতাধিক গেইমার। 

প্রতিযোগিতায় কল অফ ডিউটি গেইমে ২৪টি, ডটা গেইমে ১২টি এবং সিএসএস-এ ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।  প্রতিদিন খেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। ১৩ এপ্রিল হবে সমাপনী অনুষ্ঠান।

দেশের শীর্ষ তথ্য-প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এর সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার স্পন্সর লজিটেক, অ্যান্টেক, সিএসএম পিসি, কর্সেয়ার, এমএসআই, ডি-লিংক এবং প্রফেশনাল গেইমিং গিয়ার স্টিল সিরিজ।